মালদা

গাজোলেও পালন করা হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস

মালদা জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি গাজোলেও পালন করা হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। আজ গাজোল হাজী নাকু মোহমদ হাই স্কুলে, তৃণমূল পার্টি অফিসে, গাজোল বাঁশ স্ট্যান্ডে, দেশ বন্ধু ক্লাবে, গাজোলের শ্যাম সুখি বালিকা বিদ্যালয়ে ও অন্যান্য প্রতিষ্ঠানেও আনন্দের সহিত পালন করা হল প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, গাজোল হাসপাতালের চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস, বিধান কুণ্ডু সহ অন্যান্যরা। এদিন পতাকা উত্তোলন করে জয় হিন্দ সঙ্গীত করে ভারত মাতাকে সন্মান জানিয়ে দিনটি পালন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/-D_-yu7_9L8